চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

 ছবির প্রচারে কলকাতায় এসে, মনে হচ্ছে আমি দেশেই আছি - অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক :    |    ১২:০২ পিএম, ২০২২-০৮-২২

 ছবির প্রচারে কলকাতায় এসে, মনে হচ্ছে আমি দেশেই আছি - অপু বিশ্বাস

স্টেজ শো করতে কয়েকবার কলকাতায় গেছেন। এই প্রথমবার সিনেমার প্রচারে গেলেন ঢাকাই সিনেমার অভিনেত্রী অপু বিশ্বাস। ‘আজকের শর্টকাট’ সিনেমার প্রচারে কলকাতার টিভি চ্যানেল, পত্রিকার কার্যালয়ে ছুটছেন তিনি। সিনেমাটি মুক্তি পাবে ১৬ সেপ্টেম্বর। শনিবার দুপুরে কলকাতা থেকে অপু বিশ্বাস গনমাধ্যমকে জানান, এটি তাঁর অভিনীত প্রথম কলকাতার ছবি। 

এ জন্য ছবিটি নিয়ে তাঁর আলাদা আগ্রহ আছে। ১৭ আগস্ট কলকাতায় পৌঁছেছেন তিনি। চার দিন ধরে ছবির প্রচারে ব্যস্ত সময় কাটছে অপুর। বলেন, ‘প্রতিদিন দুটি–তিনটি করে টেলিভিশন চ্যানেল, পত্রিকা ও ওয়েব পোর্টালে ছবির প্রচার করছি। খুব ভালো লাগছে। আমার সঙ্গে সহশিল্পী গৌরব দাদা আছেন। আরেক সহশিল্পী পরমব্রত দাদা শুটিংয়ের জন্য কলকাতার বাইরে আছেন শুনেছি। আমি, গৌরব দাদা, পরিচালক অনেকেই প্রচারে আছি।’

দেশে সিনেমার প্রচারে অভিজ্ঞতা থাকলেও দেশের বাইরে এবারই প্রথম। দারুণ সব অভিজ্ঞতা হচ্ছে বলে জানালেন অপু বিশ্বাস। বলেন, ‘নতুন নতুন জায়গায় যাচ্ছি। ছবির কথা বলছি। সবার সঙ্গে পরিচয় হচ্ছে। কলকাতার মিডিয়ার সঙ্গে একটা সম্পর্ক তৈরি হচ্ছে, এটিও এই ছবির কারণে বাড়তি পাওয়া। যেখানে যাচ্ছি, সবাই এত সুন্দর করে, এত আপন করে গ্রহণ করছেন আমাকে, মনে হচ্ছে আমি দেশেই আছি।’

ছবিটি নিয়ে প্রত্যাশার কথা জানতে চাইলে ঢাকাই ছবির এই নায়িকা বলেন, ‘অবশ্যই একটি ভালো কাজ হয়েছে। এটি ওই অর্থে বাণিজ্যিক ধারার ছবি না। প্রচার-প্রচারণার সময় ছবিটি দেখার আগ্রহের কথা বলছেন সবাই। নতুন একটি জায়গায় আমার প্রথম কাজ। প্রত্যাশা অনেক বড়। এখন দেখা যাক কী হয়।’

২০১৯ সালে শুটিং শেষ হয় ছবিটির। এরপর ২০২০ সালে ছবিটি মুক্তির জন্য প্রস্তুত করা হয়। পরপরই মুক্তির কথা থাকলেও মুক্তি পায়নি। এ বিষয়ে অপু বিশ্বাস বলেন, ‘আমার অনুরোধেই ছবিটির মুক্তি পিছিয়ে এ সময়ে আনা হয়েছে। ওই সময় করোনাভাইরাসের কারণে মুক্তির পরিবেশ ছিল না। প্রেক্ষাগৃহে দর্শক কমে গিয়েছিল। মুক্তির জন্য এমন একটা স্বাভাবিক সময় চেয়েছিলাম। আমার প্রতি সম্মান রেখে পরিচালক ছবিটির মুক্তি আটকে রেখেছিলেন। ছবির প্রযোজক ও পরিচালকের প্রতি কৃতজ্ঞ আমি।’

কলকাতায় মুক্তির পর আমদানির মাধ্যমে বাংলাদেশে মুক্তি দেওয়া হবে এই সিনেমা। তিনি বলেন, ‘যেহেতু আমি এই ছবির নায়িকা। আমি চাই বাংলাদেশের দর্শকও ছবিটি দেখুক। কলকাতায় মুক্তির পরপরই বাংলাদেশে মুক্তি দিতে চাই। আমদানি-রপ্তানি নীতিমালা মেনে ছবিটি বাংলাদেশে মুক্তি দেব।’

 ২৫ আগস্ট দেশে ফেরার কথা আছে অপু বিশ্বাসের। নচিকেতা চক্রবর্তীর লেখা গল্প থেকে ‘আজকের শর্টকাট’ ছবিটি পরিচালনা করেছেন সুবীর মণ্ডল। চিত্রনাট্য পরিচালকের নিজেরই। ছবিতে আরও অভিনয় করেছেন সন্দীপ ভট্টাচার্য, বিশ্বনাথ বসু, রাজশ্রী ভৌমিক, শংকর দেবনাথ, পিঙ্কি বন্দ্যোপাধ্যায়, অনিন্দিতা বসু প্রমুখ।

রিটেলেড নিউজ

চট্টগ্রাম-৮: ‘দুর্গে’ ফুরফুরে বিএনপি, শক্তি বেড়েছে জামায়াতেরও

চট্টগ্রাম-৮: ‘দুর্গে’ ফুরফুরে বিএনপি, শক্তি বেড়েছে জামায়াতেরও

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ ...বিস্তারিত


তিন পার্বত্য জেলায় পর্বত প্রশান্তির খোঁজে সবুজ উপত্যকায় পর্যটকরা

তিন পার্বত্য জেলায় পর্বত প্রশান্তির খোঁজে সবুজ উপত্যকায় পর্যটকরা

স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা:  খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্...বিস্তারিত


ফৌজদারহাট ডিসি পার্কের ‘ফুল উৎসব’: সৌন্দর্যের আড়ালে প্রতারণা !

ফৌজদারহাট ডিসি পার্কের ‘ফুল উৎসব’: সৌন্দর্যের আড়ালে প্রতারণা !

আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকর...বিস্তারিত


বিয়ে করলেন তাহসান

বিয়ে করলেন তাহসান

বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত


 বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধের আশঙ্কা 

বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধের আশঙ্কা 

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে ...বিস্তারিত


পর্যটকদের অন্যতম পছন্দ হিমছড়ি জাতীয় উদ্যান 

পর্যটকদের অন্যতম পছন্দ হিমছড়ি জাতীয় উদ্যান 

আব্দুল আলীম নোবেল, কক্সবাজার : কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হিমছড়ি জাতীয় উদ্যান ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কক্সবাজার জেল...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর